০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

ফলপ্রকাশের পর মিলছে না জল, বন্ধ পাম্প হাউসে বিজেপির পতাকা

নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: মাস চারেক ধরে জল থেকে বঞ্চিত জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং-২ গ্রাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি এলাকার ৬০০ পরিবার। যেই পাম্প ব্যবহৃত হত, তার গেটে গেরুয়া শিবিরের পতাকা লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। এমনকি পাম্পের দায়িত্ব থাকা কর্মীকেও বাধা দেওয়া হচ্ছে প্রবেশ করা থেকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন স্থানীয় প্রশাসন এতে নজর দিচ্ছে না।
স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, ভোটের ফলপ্রকাশের আগে পর্যন্ত ঠিকঠাক জল পাওয়া যাচ্ছিল। তবে তারপর বন্ধ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী এমনটাও দাবি করেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ায়, শাস্তি হিসেবে, বন্ধ করে দেওয়া হয়েছে জলের পাম্প। পাম্পের অস্থায়ী কর্মীর বক্তব্য, “পাম্পের গেটে তালা লাগিয়ে দেওয়ায় ভিতরে ঢুকতে পারছি না। কাজ করতে না-পারায় বেতনও বন্ধ হয়ে গিয়েছে।”
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, ওই পাম্প থেকে গাদং-২ গ্রাম পঞ্চায়েতের পাঁচটি এলাকার মানুষকে পানীয় জল দেওয়ার কথা ছিল। তবে বর্তমানে তা পাচ্ছেন একটি গ্রামের মানুষ। কাজ পুরো না হওয়ায় তালা মেরে দিয়েছেন অন্য এলাকার বাসিন্দারা। দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্তের বক্তব্য, “কেউ যদি তালা মেরে থাকে, তাহলে প্রশাসন পদক্ষেপ করবে। বিজেপির পতাকা কেউ বা কারা লাগিয়েছে তবে এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।” গ্রাম পঞ্চায়েত সদস্য দিপালি সরকার বলেছেন, “ভোটের ফলাফলের পরে কিছু মানুষ এসে তালা মেরে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। বিষয়টি প্রধান এবং পিএইচই দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছিল।” ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদারের বক্তব্য, “কোনও গ্রামবাসী অভিযোগ করেননি। ডেপুটেশনও দেননি। আমি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফলপ্রকাশের পর মিলছে না জল, বন্ধ পাম্প হাউসে বিজেপির পতাকা

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার