নতুন গতি ওয়েব ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন না কোনও বিরোধী নেতা। বরং শুধুমাত্র হাজির থাকবেন দিল্লির জনগণ। বৃহস্পতিবার এমনটা জানিয়েছিলেন আপের সেকেন্ড-অন-কম্যান্ড মণীশ শিসোদিয়া। এই ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটল না। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন খোদ কেজরিওয়াল। দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন আম আদমী পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তবে ১৬ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে কেজরিওয়ালের এহেন আচরণে জোর জল্পনা তৈরি হয়েছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন না কোনও বিরোধী নেতা,আর নরেন্দ্র মোদী
-
নতুন গতি - আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















