২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

হলদিয়ায় পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সহযোগীতায় , পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো অ্যাকাডেমির আয়োজন পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। আমন্ত্রণী স্পোর্টস স্কুল কুইজ হলো এলাকার আটটি স্কুলকে নিয়ে।কুইজে চ্যাম্পিয়ন হয় তমলুক হ্যামিল্টন হাইস্কুল , রানার্স হয় হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল (বাসুদেবপুর)।হলদিয়া কুইজ সার্কেল’ এর পক্ষে উপস্থিত ছিলেন ক্যুইজ মাস্টার সন্দীপন দাস, সৌরিন জানা, মিজানুর রহমান, সমিরন জানা, স্বরাজ মহাপাত্র , অতনু রায়, ওয়ার্ল্ড সাইক্লিস্ট মলয় কুমার পাত্র প্রমুখ। ক্যুইজ চলাকালীন উপস্থিত ছিলেন ‘ক্যুইজ ট্যুর’ বইটির সহ লেখক রাজেশ জানা।

এদিন আয়োজিত হয় একটি খো খো ট্যুর্নামেন্টও।এ বছর খেলেধুলা, গুণিজন সম্বর্ধনার পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে খেলাধুলা বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠানে একটা আলাদা মাত্রা যোগ করেছে। বৈকালিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধাংশু শেখর মন্ডল, সেখ আজগর আলী, পার্থ ঘোষ, বরুন বৈদ্য, ডঃ দেবপ্রসাদ সাহু, চন্ডী মন্ডল, বিনয় কুমার মান্না প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির সভাপতি এবং হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল চন্দন কুমার মাজীসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন জাতীয় ক্রীড়া দিবসের প্রাক মুহুর্তে শুভেচ্ছা বার্তা জানাতে পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমিক ভবনে উপস্থিত থেকে শুভেচ্ছা বার্তা জানান হলদিয়া পৌরসভার পরিষদ সদস্য,পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন সভাপতি বিশিষ্ট সমাজসেবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার রেলি খেলোয়াড় আসগর আলী প্রমুখ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হলদিয়ায় পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস

আপডেট : ৩০ অগাস্ট ২০২১, সোমবার