নিজস্ব সংবাদদাতা : এই বছর ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাতে সন্দেশখালি ব্লকের জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠের সাফল্য উল্লেখযোগ্য। মাধ্যমিকেও দারুন রেজাল্ট । আর উচ্চমাধ্যমিকে তো কথাই নেই। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে তিতাস মজুমদার। তারপর প্রাপ্ত নাম্বার হল 612। এই নাম্বার পেয়েও তিতাস খুশি নয়। তিতাস বরাবরই মেধাবী ছাত্র। পঞ্চম শ্রেণী থেকেই এই বিদ্যালয়ে সে পড়াশোনা করছে। নিয়মিত স্কুলের ক্লাসে যোগদান করা এবং শিক্ষক-শিক্ষিকাদের অত্যন্ত পছন্দের একটি ছাত্র হল তিতাস।
অন্যদিকে এ বছর ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে জাহির হোসেন মোল্লা। তার প্রাপ্ত নাম্বার হল ৪৫০। ৯০% নাম্বার। কয়েকটি সাবজেক্টে ৯০ এর উপরেও সে নাম্বার পেয়েছে। মেধাবী এই জাহির হোসেন পঞ্চম শ্রেণী থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্র। অত্যন্ত অনুগত ছাত্র জাহির হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. মশিহুর রহমান জানান, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য নজরকাড়া। জাহির হোসেন ছাড়াও ৪০০ বা তার অধিক নাম্বার পেয়েছে এরকম ছাত্রের সংখ্যা বেশ কয়েকজন। গড় সাফল্য অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো।
তাই বলা যায় প্রতিভা কোনদিন চেপে রাখা যায় না। এই মুহূর্তে সন্দেশখালি বা জালিয়াখালি হল সংবাদপত্রের শিরোনামে। তথাপিও এই বিদ্যালয় থেকেই এত সুন্দর সাফল্য পেয়ে আমরা খুবই গর্বিত…. জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নজরকাড়া সাফল্য সন্দেশখালির জেলিয়াখালি বিবেকানন্দ বিদ্যাপীঠের
-
নতুন গতি - আপডেট : ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















