১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রদিবাদ মিছিল জঙ্গিপুরে

রহমতুল্লাহ, জঙ্গিপুর : নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যর জন্য অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে শান্তি পূর্ন বিক্ষোভ মিছিল ও সভা। এক সঙ্গে মিছিল শুরু হয় সন্মতিনগর হইতে জঙ্গিপুর পি ডাব্লু মাঠ এবং আরও একটি মিছিল শুরু রঘুনাথগঞ্জ ফুলতলা মোড় থেকে জঙ্গিপুর পি ডাব্লু মাঠে। পিডাব্লু মাঠে একটি বিশাল পবিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল হজরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তি করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে সারাদেশ জুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন, নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরাও। সেই সভা থেকে অল ইন্ডিয়া ইমাম কাউনসিলের সংগঠনের ইমামেরা বলেন ‘একজন বিশ্ব মানবতার প্রতীক হযরত মুহাম্মদ, যার আদর্শে কোটি কোটি মানুষ তাদের জীবনকে পথনির্দেশ করে চলছে। যিনি শান্তির বার্তা দিয়েছেন, আর সেখানে তার বিরুদ্ধেই এভাবে একটা কুরুচিকর মন্তব্য করা এটা আমাদের ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের ঐতিহ্যের বিরোধী। আমরা তার গ্রেপ্তার ও শাস্তি চাই। মিছিলে বেশ কয়েক হাজার মানুষ মিছিল করে জমায়েত হয় পিডাব্লু মাঠে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রদিবাদ মিছিল জঙ্গিপুরে

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার