নূর আহমেদ,মেমারি : ১৩ আগষ্ট পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের নিমো দুই পঞ্চায়েত এলাকা থেকে, চলতি মাসের ৯ তারিখে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পুলিশসূত্রে জানা যায়, নিমো দুই পঞ্চায়েত এলাকায থেকে এক নাবালিকা চলতি মাসের ৯ তারিখে নিখোঁজ হয়ে যায়, নাবালিকার পরিবারের তরফ থেকে মেমারি থানায় চলতি মাসের ১০ তারিখে লিখিত অভিযোগ দায়ের হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, ঘটনার তদন্ত শুরু করে এবং গত কাল শনিবার নিখোঁজ ঐ নাবালিকাকে শহর মেমারি এলাকা থেকে উদ্ধার করে। রবিবার দুপুরে, ওই নাবালিকাকে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, ওই নাবালিকাকে তার বাবা-মা বকাঝকা করার কারণে, ওই নাবালিকা তার আত্মীয়ের বাড়ি চলে গিয়েছিল,নিখোঁজ ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ, এবং বর্ধমান আদালতে পেশ করে। নাবালিকা উদ্ধার হওয়ার ঘটনায় খুশি নাবালিকার পরিবার,এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাবালিকার পরিবারের লোকজন।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























