সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুরে সাড়ম্বরে নবাবপুর প্রিমিয়ার লিগ সম্পন্ন হয়ে গেল।আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এস এ আর কে একাদশ, রানার্স হয় আকসা জুয়েলার্স। উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়িকা স্বাতী খন্দকার, চন্ডীতলা থানার পুলিশ আধিকারিক, নবাবপুর, ভগবতীপুর ও কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, সদস্য সদস্যবৃন্দ সহ অন্যান্য গুনীজন ব্যক্তিরা।এই ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন সেখ শারুফ, ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিকি পোদ্দার। সেকলেন মোল্লা,আবিদ,সারুখ দক্ষতার সঙ্গে সুনিপূণ ভাবে এই প্রিমিয়ার লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। উপস্থিত অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন। সুচারুভাবে পরিচালনা করেন শিক্ষক সামসুল আলম মল্লিক ও বিনয় রায়।
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























