নিউজ ডেস্ক: নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল কানাডা। কিন্তু সেই স্বপ্ন হতে দিল না গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো।শেষ ষোলোর ম্যাচে শনিবার রাতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো, এবং সবার আগে শেষ আটের টিকিট পেল তারা।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। এবারের বিশ্বকাপে তাদের সেরা খেলোয়াড়ের একজন ইসমাইল সাইবারি ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দুটি দল। কিন্তু প্রথম ৪৫ মিনিটে খেলায় এগিয়ে ছিল কানাডাই। মরক্কোর গোলরক্ষক ইয়াশিন বুনো কয়েকটি দারুণ সেভ না করলে বিরতির আগেই লিড নিতে পারত স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধে খেলার চিত্র বদলে দেয় মরক্কো। ৪৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন এজেদিন উনাহি। ৮২ মিনিটে উনাহি আবার গোল করেন। যোগ করা সময়ে আরেকটি গোল করে রাহিমি জয় নিশ্চিত করেন। আর এই ৩-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। এই জয়ে আবারও কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। ২০২৬ বিশ্বকাপে সবার আগে শেষ আটে পা রাখল তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
নতুন গতি 



























