রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী হরহরি বাস স্ট্যান্ড মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই জন এবং আহত একজন। উল্লেখ্য শুক্রবার দিন ইসমাইল সেখ, নাজমুল মল্লিক, এবং আনসারুল মল্লিক তিন তরুণ বাইক চালিয়ে যাচ্ছিল হরহরির দিকে হঠাৎ তাদের সামনে থাকা একটি লারিকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা আরো একটি গাড়ি তাদের সামনে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে দুইজন সঙ্গে সঙ্গে মারা যায়, ইসমাইল সেখ বয়স (১৫) বয়াড় এবং আনসারুল মল্লিক বয়স (১৩) দুজনের বাড়ি সাগরদিঘীতে। সেই বাইকে থাকা আরও একজন নাজমুল মল্লিক নামের তরুণ বয়স (১৪) সেও ছিটকে রাস্তার সাইডে পরে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। ঘটনাস্থলে সাগরদিঘী থানা পুলিশ এসে দেহ গুলো উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাগরদিঘীর হড়হড়ি বাসিন্দাদের মধ্যে।
২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১২ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























