২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মর্মান্তিক দুর্ঘটনা, গলসিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তারে ঝুলছে ঠিকা শ্রমিক

আজিজুর রহমান, গলসি : বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তারে ঝুলছে ঠিকা শ্রমিক। ঘটনার জেরে মৃত্যু হল ওই এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম সনৎ বগদি বয়স আনুমা‌নিক ২৭ বছর। তিনি গলসি ১ নং ব্লকের বুদবুদ থানার কসবা গ্রামের বাসিন্দা। ঘটনায় আহত সুমন বাগদি নামে আর এক ঠিকা শ্রমিক। তিনি এখন বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয়দের থেকে জানা গেছে, এদিন বিকাল সাড়ে তিনটে নাগাদ খানোর পুলের কাছে বিদ্যুৎে সারাই এর কাজ করতে এসেছিলেন একদল ঠিকা শ্রমিক। সেখানে এসে দুইজন উপরে উঠে জাম্পার তৈরীর কাজ করছিলেন। ওই সময় আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে বিদ্যুতের তারে ঝুলে যায় সনৎ। ঘটনায় জখম হয় আর সুমন বাগদি নামে এক ঠিকা শ্রমিক। খবর পেয়ে তড়িঘড়ি  ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও গলসি থানার পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানেই সনৎ কে মৃত ঘোষণা করেন কতব্যরত চিকিৎসকরা। ঘটনায় আহত সুমন কে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বিদ্যুৎ কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক দুর্ঘটনা, গলসিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তারে ঝুলছে ঠিকা শ্রমিক

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার