নিজস্ব সংবাদদাতা: এনজেপীতে এক রিক্সাচালকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল ওই এলাকার কিছু দুষ্কৃতিদের বিরুদ্ধে। মিন্টু রায় কোচবিহারের বাসিন্দা বোনের বিয়েতে বাড়ি যাবেন বলে টাকা জমিয়েছিলেন।গতকাল রাত্রে তিনি যখন এনজেপী তে নিজের রিক্সায় বসে টাকা গুনছিলেন তখন ওই এলাকার বেশ কিছু দুষ্কৃতি তাকে টাকা দিতে বলে। তিনি টাকা দিতে না চাওয়ায় তাকে মারধোর করে তার রিক্সা ভেঙে দেয় ওই দুষ্কৃতিরা।তাকে সাহায্য করতে এক রিক্সাচালক এগিয়ে আসলে তাকেও মারধোর করে ওই দুষ্কৃতিরা। ওই রিক্সাচালক পরে থানায় অভিযোগ করেন।সে জানায় বহু কষ্ট করে সে টাকা জমিয়ে বাড়ি যাবে বলে তৈরী হচ্ছিল। কিন্তুু গতকাল তাকে মেরে সমস্ত টাকা ছিনিয়ে নিয়েছে ওই দুষ্কৃতিরা। বতর্মানে তার টাকা যদি সে ফিরে না পায় তবে তার বাড়িতে যাওয়াই মুষ্কিল হয়ে যাবে বলে জানিয়েছে সে।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























