আজিজুর রহমান,গলসি : আজ ৫ ই জানুয়ারি, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। ওই উপলক্ষে গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের রাইপুর গ্রামে শীতবস্ত্র প্রদান করলেন পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম ও ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল। তারা প্রতিবছরই এই দিনটি বেশ জ্যাকজমক ভাবে পালন করেন। এদিন আগত অতিথিদের সঙ্গে নিয়ে তারা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। তারপরই প্রতিবছরের মতো এবছরও প্রায় একহাজার দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র দেওয়ার সাথে সাথে মানুষকে আনন্দ দিতে এদিন সন্ধায় বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর ওই অনুষ্ঠান দশম বর্ষে পদার্পণ করলো বলে জানা গেছে। এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথি সহ এলাকাবাসীরা। গলসি ১নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল জানিয়েছেন, মমতা দিদির আর্শিবাদ নিয়ে তারা প্রতি বছর এই দিনটি পালন করেন। এছাড়াও তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দিনটিকে পালন করবেন।
২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মমতার জন্মদিন উপলক্ষে কেক কেটে শীতবস্ত্র প্রদান পঞ্চায়ত প্রধান ফজিলার
-
নতুন গতি - আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- 25
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























