মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: স্মার্টফোনে গেম খেলতে গিয়ে মোবাইল ফেটে গুরুতর আহত ক্লাস ওয়ানের পড়ুয়া।আহত শিশুর নাম সানিজুল সেখ বয়স (৮)। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানার অন্তর্গত বানিয়াতপুর এলাকায়।পরিবার সূত্রে খবর তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল মোবাইল ফোনে চার্জে দেওয়া অবস্থায় স্মার্টফোনের গেম খেলছিল আচমকাই হাতেই বিস্ফোরণ হয়ে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। বছর আটেকের পড়ুয়া প্রাথমিক বিদ্যালয় ক্লাস ওয়ানের ছাত্র।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
গেম খেলতে গিয়ে মোবাইল ফেটে গুরুতর জখম ক্লাস ওয়ানের পড়ুয়া
-
নতুন গতি - আপডেট : ১৪ জুন ২০১৯, শুক্রবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















