সেখ সামসুদ্দিন : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুরোহিত ভাতা প্রদানের অনুপ্রেরণায় মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নার্গিস বেগম মেমারিতে পুরোহিত সম্মেলন করলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প, প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নার্গিস বেগম, মেমারি পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, সমাজসেবী ও মেমারি কলেজ পরিচালন সভাপতি এম এম মুন্সী, মেমারি ১ ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, জেলা আইটি সেলের দায়িত্ব পালনকারী প্রসুন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পঞ্চাশোধিক পুরোহিতকে নামাবলী পরিয়ে ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত করেন বিধায়ক ও মন্ত্রী। মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্যে ঠাকুর, দেবতা, মহাপ্রভু ও গীতার উদাহরণ সহযোগে সম্প্রীতির কথা বলার পাশাপাশি রামের নামে রাজনীতি করার বিষয়ে সমালোচনা করেন। পুরোহিতদের পুজোর সময়ের কথা ভেবে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বিধায়ক বক্তব্য না রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। নার্গিস বেগম বলেন আজ পুরোহিতদের সম্মান জানাতে পেরে গর্ববোধ করছেন এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন মন্ত্রীর সুরে সুর মিলিয়ে ধর্ম যার যার, উৎসব সবার।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মুখ্যমন্ত্রী রাজ্যে পুরোহিত ভাতা প্রদানের অনুপ্রেরণায় মেমারি বিধানসভা কেন্দ্রে সম্মেলন করলেন বিধায়ক নার্গিস বেগম।
-
নতুন গতি - আপডেট : ৩০ নভেম্বর ২০২০, সোমবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























