২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

চিকিৎসার গাফিলতিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকে

ইংরেজবাজার,মালদা: চিকিৎসার গাফিলতিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৈবকিপুর গ্রামে। এদিন তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙ্গে পড়ে গ্রামবাসীসহ পরিবারের লোকেরা।

পরিবার সূত্রে জানা যায়, কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৈবকীপুর গ্রামের বছর চল্লিশের ব্যক্তি পুনিল মণ্ডল।প্রায় ১২ দিন আগে পেটের টানে গুজরাটের সুরাটে শ্রমিকের কাজ করতে যান, সেখানে কয়েকদিন কাজ করার পরে পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ৪ দিন আগে স্থানীয় এক সরকারি হাসপাতালে ভর্তি হন। পরিবারের লোকেদের অভিযোগ, সেই হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। সেখান থেকে শ্রমিকের কফিনবন্দি দেহ মঙ্গলবার গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পুলিনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চিকিৎসার গাফিলতিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকে

আপডেট : ১ জুলাই ২০২০, বুধবার