১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক। সুযোগে বুঝে সক্রিয় দালাল চক্র।

  • নতুন গতি
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 32

জলপাইগুড়ি: নেশার টাকা যোগার করতে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের কাছে সাড়ে সাত হাজার টাকায় এক ইউনিট রক্ত বিক্রি করতে গিয়েছিল জলপাইগুড়ি দিন বাজার এলাকার বাসিন্দা শাওন জ্যোতিষী নামে এক নেশাগ্রস্ত যুবক। অভিযোগ যায় গ্রীন জলপাইগুড়ি নামে এক সেচ্ছাসেবী সংগঠনের কাছে। তারা এসে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক থেকে দালালকে পাকড়াও করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয়। বুধবার রাতের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

ঘটনায় গ্রীন জলপাইগুড়ি নামে সেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক অঙ্কুর দাস বলেন এই মুহূর্তে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে চরম রক্তের আকাল চলছে। এই সুযোগে হাসপাতাল চত্তরে ফের নতুন করে বাসা বেধেছে দালাল চক্র। আজ তারা ক্রান্তি এলাকার এক রোগীর পরিবারের কাছে ৭৫০০/- বিনিময়ে রক্ত বিক্রি করতে গিয়েছিল। খবর পেয়ে আমরা এসে এক দালাল কে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলাম। এর আগেও আমরা এই ধরনের কয়েকজন দালালকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু এরা কয়েকদিন পর ছাড়া পেয়ে যায়। আবার তারা নেশার টাকা যোগার করতে দালালি করে। আমরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষর নজরে এনেছি। আজ আবার একজনকে ধরলাম। আমরা চাই এদের কঠিন শাস্তি হউক।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকমাস ধরে তেমনভাবে রক্তদান শিবির না হওয়ায় জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান তলানিতে ঠেকেছে। প্রতিদিন গড়ে যেখানে ৫০ ইউনিটের বেশি রক্তর প্রয়োজন থাকে সেখানে বুধবার রাতে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংখ্যা শূন্য ইউনিট। ফলে ক্লাব বা সেচ্ছাসেবী সংগঠন গুলি যদি অবিলম্বে রক্তদান করতে এগিয়ে না আসে তবে আরও সমস্যা বাড়বে জলপাইগুড়িতে।

সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক। সুযোগে বুঝে সক্রিয় দালাল চক্র।

আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার