নূর আহামেদ, মেমারি : ১৩ জানুয়ারি ২০২৫, মেমারি বই মেলা উপলক্ষে পদযাত্রা উদ্যোগ মেমারি পৌরসভা।এই পদযাত্রা মেমারি নতুন বাসস্ট্যন্ড থেকে শুরুহয়ে শহর পরিক্রমা করে মেমারি চকদিঘী মোড় হয়ে অভিযান সংঘ ক্লাবের সামনে শেষ হয়। পদযাত্রায় ছিলেন, মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী, কিছু কাউন্সিল।, চারটি উচ্চ মাধ্যমিক স্কুল মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ ও ২, রসিকলাল স্মৃ্তি বালিকা বিদ্যালয়, মেমারি হাই মাদ্রাসা ও স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র/ছাত্রী এই পদযাত্রায় অংশ গ্রহন করে। আগামি ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই বই মেলা চলবে। এ বারের উদ্বোধক সাহিত্যিক সুবোধ সরকার। প্রত্যহ দুপুর ১২ টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত বই মেলা প্রাঙ্গন খোলা থাকবে। চেয়ারম্যান স্বপন বিষয়ী বলেন মেলায় ১৫০ টি বই ও অন্যান্য স্টল থাকবে।
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













