২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

মেমারিতে ঐশী ঘোষ।

নূর আহমেদ, মেমারি : ৮ মে,বুধবার মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে, সাম্প্রদাইক সম্প্রীতি রক্ষার্থে, কর্মসংস্থানের দাবিতে চাকরি চুরি সহ সমস্ত চুরি রুখতে, মহিলাদের আত্মসম্মান রক্ষার্থে, আইন সভায় আপনার আমার কথা সোচ্চারে বলতে, বর্ধমান পূর্ব কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী নীরব খাঁর সমর্থনে মেমারীর মহেশডাঙ্গা ক্যাম্পে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন এস এফ আই জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী, এস এফ আই এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ প্রমুখ। সভা পরিচালনা করেন কৃষাণু ভদ্র। এদিনের জনসভায় ঐশী ঘোষ বলেন, ‘বিগত ১০ বছর কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে সরকারে এসেছিলেন। কিন্তু একটা কথা ও কোন নিতি বাস্তবাইত হয়নি। গত দশ বছরে একের পর যে সকল নিতি নেওয়া হয়েছে তার সব কিছুই দল বিরোধী। কর্ম সংস্থান প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্র ২ সরকার ই ব্যার্থ। মানুষ প্রকৃত বিকল্প চেয়েছিলেন। তখন বামপন্থীরা মানুষের শিক্ষা রুজি রুটি সহ একাধিক বিষয় নিয়ে লড়াই করেছে। মানুষের দৈনন্দিন সুবিধা নিয়ে প্রতিনিয়ত লাল ঝান্ডা নিয়ে তারা কথা বলেছে। মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন, বিগত 10 বছরে রাজ্য ও কেন্দ্র সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ। রাজ্যে কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থা সহ একাধিক বিষয় দুর্নীতিতে ছেয়ে গেছে। যার ফলে হস্তক্ষেপ করতে হয় আদালতকে। চাকরি গেছে প্রায় 26 হাজার চারটি প্রার্থীর। রাজ্য ও কেন্দ্র সরকার একটি শিল্প দেখাতে পারেনি। উপরন্তু রাজ্য সরকার দান খয়রাতির রাজনীতি শুরু করেছে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে অল্টারনেটিভ সরকার হিসেবে তারা কাকে চাইছেন। মানুষের কথা বলতে মানুষের জন্য ভাবতে একমাত্র বামপন্থীরাই বিকল্প বলে দাবি করেন ঐশী ঘোষ। আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে বাম প্রার্থী নিরব খাঁ কে লোকসভা নির্বাচনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন, সিপিআইএম জেলা নেতা সনৎ ব্যানার্জি। মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার,শ্যামল বিশ্বাস, মইনুল হক মন্ডল সহ অন্যান্য।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে ঐশী ঘোষ।

আপডেট : ১২ মে ২০২৪, রবিবার