০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩

মেমারি ১ ব্লক অফিসে অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সাহায্য না পাওয়ায় বিক্ষোভ

নূর আহমেদ,মেমারি। বুধবার দুপুরে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা’ প্রকল্পের অর্থ অনুদান না পাওয়ার অভিযোগে মেমারি-১ নম্বর ব্লক অফিসে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারা। একাধিক মহিলা অভিযোগ করেছেন যে, আবেদন জমা দেওয়ার দীর্ঘদিন পার হয়ে গেলেও তাঁদের অ্যাকাউন্টে কোনো অর্থ পৌঁছায়নি। স্থানীয় মহিলাদের অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা দেওয়া হলেও অনেকের স্ট্যাটাস এখনও “আন্ডার প্রসেসিং” দেখাচ্ছে। কোনো কোনো সুবিধাভোগী কেবল এক মাসের টাকা পাওয়ার পর টানা দু-তিন মাস ধরে কোনো অর্থ পাননি। অথচ পরবর্তীতে আবেদন করা অনেকেই নিয়মিত অনুদান পাচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের।বিক্ষোভকারী মহিলারা নথিপত্র (Data Collection Form) হাতে নিয়ে ব্লক অফিসে হাজির হন এবং উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপ ও বকেয়া অর্থ দ্রুত মেটানোর দাবি জানান। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ মহিলারা।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি ১ ব্লক অফিসে অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সাহায্য না পাওয়ায় বিক্ষোভ

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার