২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের, আনন্দে মাতোয়ারা শহরবাসী!

নিজস্ব সংবাদদাতা: ঠিক একদিন পর আলোর উৎসব দীপাবলি, আগামীকাল শ্রীশ্রী শ্যামা পূজা। শিলিগুড়ির সর্বত্র আলোয় আলোকিত। শহর দেখলে মনে হচ্ছে আলোকের ঝর্ণা নেমেছে গোটা শহর জুড়ে। তবে দীপাবলীর আগেই দীপাবলির আনন্দে মেতে উঠেছে শহরবাসী। আজ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তানের। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর দিয়ে পাকিস্তানিকে চার উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এশিয়া কাপের পরাজয়ের মধুর প্রতিশোধ বলা যেতে পারে। গোটা শহর আনন্দে মাতোয়ারা, এদিন শিলিগুড়ি হিলকার্ড রোডে ভারতের এই দুর্দান্ত জয়কে উপভোগ করতে বাজে পোড়ানো হয়, হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে উল্লাস করতে দেখা যায় আমজনতাকে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের, আনন্দে মাতোয়ারা শহরবাসী!

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার