২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্ক কমিটির নির্বাচন : সিদ্দিকুল্লাহ চৌধুরী

আর.এ.মন্ডল : আগামী ২৮ শে আগস্ট শনিবার কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব মাওলানা মাহমুদ মাদানীর উপস্থিতিতে বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে পঃবঃ রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন রাজ্য জমিয়ত সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। রবিবার তিনি সেন্ট্রাল এভিনিউয়ের পঞ্চায়েত মসজিদে কোলকাতা জেলা জমিয়তে উলামার ওয়ার্কিং কমিটির নির্বাচন উপলক্ষে একটি সভায় যোগদান করে সাংবাদিকদের একথা জানান।

সভায় জেলার পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফিক ক্বাসেমী ও মাওলানা ইসমতুল্লাহ রাহমানী সাহেব। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাফেয আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জিল্লুর রহমান আরিফ,ক্বারী জহুর আলম ওসমানী সাহেব প্রমুখ। উল্লেখ্য কেন্দ্রীয় জমিয়তের নির্দেশ মুতাবিক রাজ্য জুড়ে জমিয়তের সাধারণ সদস্য সংগ্রহ, শাখা ও ব্লকের নির্বাচন সম্পন্ন হয়েছে। সমস্ত জেলার নির্বাচন সম্পন্নও শেষ পর্যায়ে এবং আগামী শনিবার আগামী টার্মের জন্য রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন হবে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্ক কমিটির নির্বাচন : সিদ্দিকুল্লাহ চৌধুরী

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার