নূর আহমেদ, মেমারি ২৬ জুন। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে এবার মেমারির রাজপথে নামল মেমারি থানার পুলিশ প্রশাসন। আজ, ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আর এই বিশেষ দিনটিকে সামনে রেখেই মেমারি শহর জুড়ে নিমাই থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হলো এক সচেতনতামূলক পথযাত্রা।
মেমারি থানার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার দের উপস্থিতিতে এই পথযাত্রাটি মেমারি শহরের বিভিন্ন প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে দমন পাড়া মোড়ে শেষ হয় এই পদযাত্রা।
বর্তমান সমাজে যেভাবে মাদকের নেশা যুবসমাজকে গ্রাস করছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য।
পুলিশ প্রশাসনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেমারির শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ নাগরিকরা। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় আজকের এই সচেতনতা পদযাত্রা থেকে।
নতুন গতি 

















