রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মূলগ্ৰামের বাসস্ট্যান্ডে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো। পুজো উপলক্ষে চলছে নামসংকীর্ত্তন । পুজো কমিটির সদস্যরা জানালেন, এবারের পুজো ১১ বছরে পড়লো। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক ভন্ডুল পন্ডিত,বিভাষ মন্ডল,কৃষ্ণধন পন্ডিত,অসীম ঘোষ,গনেশ ঘোষ,সুফল ঘোষ সহ প্রমুখ। মূলগ্ৰামবাসীরা মিলেমিশে এই পুজো করে আসছে।মূলগ্ৰামবাসীরা শ্রী শ্রী লোকনাথ বাবার পুজোয় মাতোয়ারা মূলগ্ৰামবাসী।মূলগ্ৰাম ছাড়াও আশপাশে গ্ৰাম থেকে মানুষজন শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো দেখতে আসে। পুজো কমিটির সম্পাদক ভন্ডুল পন্ডিত জানালেন, আমাদের পুজোটা মেন রাস্তার ধারে হয় মানুষজনের যাতায়াত করতে যাতে অসুবিধা না হয়া তার জন্য প্রশাসন এই পুজোর ব্যাপারে ব্যাবস্থা করে দিলে আমরা খুব খুশি হতাম। পুজোর পরেরদিন মহা অন্নকূট আয়োজন করা হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
কাটোয়া মূলগ্ৰামের বাসস্ট্যান্ডে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো
-
নতুন গতি - আপডেট : ৪ জুন ২০১৯, মঙ্গলবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























