হরিশ্চন্দ্রপুর, মহ: নাজিম আক্তার,৩১ জানুয়ারি: প্রতিবছর সরস্বতী পূজা উপলক্ষ্যে সমাজ সেবামূলক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে নানা অনুষ্ঠান করে থাকে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা জিপির টোলারামপুর সরস্বতী পূজা কমিটি। এবছরও পুজোর খরচ কাটছাঁট করে নিজস্ব অর্থ ভান্ডার থেকে বৃহস্পতিবার কুশিদা এলাকার ৯০ জন দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিল টোলারামপুর সরস্বতী পূজা কমিটির সদস্যরা।
এদিনের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশিদা জিপির বিজেপি নেত্রী টুলি রায় ও তাঁর স্বামী দিলীপ রায়, পূজা কমিটির সম্পাদক দেবাশিস দাস, সভাপতি অসীম রায় সহ অন্যান্য সদস্যরা।
পূজা কমিটির সম্পাদক দেবাশিস দাস, সভাপতি অসীম রায় ও চিরঞ্জিত রায়রা পূজা কমিটির পক্ষ থেকে জানান প্রতিবছর তারা পুজোর খরচ কাটছাঁট করে শীত বস্ত্র দান করে থাকেন। এবছর ৯০ জন দুস্থ অসহায় মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে। আগামীতে আরো কিছু করার পরিকল্পনা রয়েছে বলেও পুজো উদ্যোক্তারা জানান।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সরস্বতী পুজোয় কুশিদায় বস্ত্রদান
-
নতুন গতি - আপডেট : ৩১ জানুয়ারী ২০২০, শুক্রবার
- 6
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















