নিজস্ব সংবাদদাতা : হুগলির খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অডিটরিয়ামে সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যাদের নিয়ে বিজয়া সম্মিলনী সভা অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী।এছাড়াও ব্লকের নেতৃত্ব ও সম্মানীয় পঞ্চায়েতের সদস্যবৃন্দ সমাজের বিশিষ্টজনেরা।ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী বলেন সরকারি নির্দেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।এর পাশাপাশি সকলকেই মুখে মাস্ক পড়ার কথা বলেন এবং জনসাধারন মানুষের কাছে সকলকেই সচেতনতার পাঠ দিতে হবে কারন করোনা এখনও নির্মূল হয়নি সকলকেই সাবধানতা ও সচেতনতার কথা বলেন।ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী সাহেবের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
হুগলির খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অডিটরিয়ামে বিজয়া সম্মিলনী সভা অনুষ্ঠিত হল
-
নতুন গতি - আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























