২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় যুবতী খুনের অভিযোগ শান্তিনিকেতনে

নিজস্ব সংপবাদদাতাঃ   কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এক যুবতীকে খুনের অভিযোগ উঠল শান্তিনিকেতনে। মৃতার নাম রজনী হাজরা। বয়স ২৮। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর এলাকায়। মৃতার পরিবার খুনের অভিযোগ এনেছেন তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায় বছর সাতেক আগে দুর্গাপুরের মায়াবাজার এলায়ায় রাজকুমার হাড়ির মেয়ে রজনীর সঙ্গে বিয়ে হয় বীরভূমের শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ হাজরার। অভিযোগ বিয়ের পর থেকে টাকার জন্য অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। বছর চারেক আগে রজনীর একটি কন্যা সন্তান জন্ম হয়। রজনীর পরিবারের অভিযোগ কন্যা সন্তান হওয়ার জন্যই রজনীর প্রতি অত্যাচার করা হত। সেজন্যই খুন হতে হয় রজনীকে। রজনীর বাবা রাজকুমার হাড়ি এ বিষয়ে শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ রজনীর স্বামী প্রসেনজিৎ হাজরা কে আটক করেছে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় যুবতী খুনের অভিযোগ শান্তিনিকেতনে

আপডেট : ৭ জুন ২০১৯, শুক্রবার