০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

যশোরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

  • নতুন গতি
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • 49

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘মৈত্রী চিত্রভাষ’ শীর্ষক এই প্রদর্শনী ও শিল্প শিবির উদ্বোধন করবেন যশোরের তরুণ চিত্রশিল্পী সদ্য প্রয়াত সোহেল প্রাণনের গর্বিত মা সালেহা বেগম। আন্তর্জাতিক এই প্রদর্শনীটি সোহেল প্রাণনের নামে উৎসর্গ করা হবে। প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী তাদের চিত্রকর্মসহ অংশ নেবেন। এর মধ্যে আছেন বাংলাদেশের ২০ জন ও ভারতের ৬০ জন শিল্পী। ‘প্রাচ্য আকাদেমি’ ক্যাম্পাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঠিক এমনটাই জানিয়েছেন ‘প্রাচ্যসংঘ’ যশোরের প্রতিষ্ঠাতা প্রখ্যাত লেখক, গবেষক, আলোচক এবং সাংবাদিক বেনজীন খান।প্রাচ্যসংঘ’র সহযোগিতায় এই চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হবে যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্য আকাদেমির প্রাচ্য গ্যালারি, প্রাচ্য অডিটোরিয়ামসহ প্রাচ্যসংঘ’র গোটা সাংগঠনিক ক্যাম্পাস জুড়ে। বেনজীন খান জানান, প্রদর্শনীর মূল আয়োজক ‘সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ’। এটি তাদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। সংগঠনটি ১৯৭৬ সালে ২৩ জানুয়ারি কোলকাতায় প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নাটক, নৃত্য, সঙ্গীত এবং চারুকলা পরীক্ষার বোর্ড। যা পশ্চিমবঙ্গ দৃশ্যকলা আকাদেমি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত।

সাংবাদিক সম্মেলনে বেনজীন খান আরও জানান, ‘মৈত্রী চিত্রভাষ’ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন তৈরী করবে। নানা বৈচিত্র ও কৃষ্টির ভান্ডার ভারতের সাথে আমাদের সংস্কৃতির আদান প্রদান ঘটবে। তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি বলেন, সমস্ত ট্যাবু ভেঙ্গে আমাদের বিশ্বের মানুষের কাছে যেতে হবে। আমাদের সবার আগে মানুষ হতে হবে। আন্তর্জাতিক এই আয়োজনকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রাচ্য প্রধান বেনজীন খান। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কবি সাইদুর রহমান, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ।

সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যশোরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার