নিজস্ব প্রতিবেদক:- আজ ভাষা দিবস।এই উপলক্ষে শিলিগুড়িতে সেচ্ছাসেবী সংস্থা একটি প্রয়াসের পক্ষ থেকে শিলিগুড়ির বেশ কিছু জায়গায় শিশুদের হাতে তুলে দেওয়া হল বর্নপরিচয়।যাতে তাদের ভবিষ্যত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর্শীবাদ দিয়ে শুরু হয়।আজ শিলিগুড়িতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি প্রয়াসের সদস্যরা বাচ্চাদের হাতে তুলে দিলেন বর্নপরিচয়।তারা জানালেন এর চাইতে শুভ মুহূর্ত কিছু হয় না,যে আগামীদের হাতে তাদের ভবিষ্যত তুলে দেওয়া হল।যাতে বর্নপরিচয় তাদের ভবিষ্যতের সফল হবার রাস্তা তৈরী করে দিতে পারে।তারা এও জানালেন আগামীতে এই সব দুস্থ বাচ্চাদের পাশে দাড়াবে একটি প্রয়াস,যাতে তারা দরিদ্রতাকে হারিয়ে জীবনে সফল হতে পারে।জীবনে সব অসুবিধার মধ্যে দিয়ে তারা গৌরব লাভ করতে পারে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
শিলিগুড়িতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি প্রয়াসের সদস্যরা বাচ্চাদের হাতে তুলে দিলেন বর্নপরিচয়
-
নতুন গতি - আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























