দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: তদন্তভার হাতে নেওয়ার পরে চন্দ্রনাথ রথ খুনের বড় সাফল্য পেল CBI। সোমবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ককে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং, ওরফে রাজ সিংকে। CBI এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল যোগীরাজ্যের ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাকে ধরে। তাঁকে বারাসাত জেলা আদালতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দু’দিন পরে, ৬ মে, মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। রাজ্য পুলিশের থেকে তদন্তের দায়িত্ব নিয়ে CBI ইতিমধ্যেই এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, বাকি সন্দেহভাজনদের খোঁজে বালিয়া জেলা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় যৌথ তল্লাশি চালাচ্ছে CBI ও রাজ্য পুলিশ।
নতুন গতি 

























