০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২০ ভাদ্র ১৪৩৩

হজরত মহম্মদ সঃ কে অবমাননা, বিশ্বজুড়ে প্রতিবাদ! নুপুর শর্মার গ্রেফতারের দাবি যুব ফেডারেশনের

সংবাদদাতা : হজরত মহম্মদ সঃ কে নিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপত্র নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব মুসলিম বিশ্ব। আন্তর্জাতিক স্তরের প্রতিবাদে দেশের মুখ পুড়লেও নিরব মোদি সরকার। শাসকের মদতে সাম্প্রদায়িক বিজেপির দেশজুড়ে মুসলিমদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে ও নুপুর শর্মার গ্রেফতারের দাবিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাটপুকুরিয়া বাজারে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন মোদি সরকারের সাম্প্রদায়িক মনোভাব ও হজরত মহম্মদ সঃ কে নিয়ে দলের মুখপত্রের কুরুচিপূর্ণ মন্তব্যে নিরব ভূমিকা গ্রহণ করে বিদেশের মাটিতে দেশের সন্মান ভূলুণ্ঠিত হচ্ছে। অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবতা ভেঙে এবিষয়ে বিবৃতি দিন ও নুপুর শর্মাকে গ্রেফতার করুক। নুপুর শর্মার গ্রেফতারের দাবিতে আগামী ১৪ জুন কোলকাতায় রাজ্যের বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সভা করা হবে জানান মহঃ কামরুজ্জামান।

এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী, আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, শিক্ষক আলি আকবর, গোলাম রহমান সহ ব্লক জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ক্যানিং ১ ব্লক সম্পাদক নাসির উদ্দিন ঘরামী।

সর্বাধিক পাঠিত

পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হজরত মহম্মদ সঃ কে অবমাননা, বিশ্বজুড়ে প্রতিবাদ! নুপুর শর্মার গ্রেফতারের দাবি যুব ফেডারেশনের

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার