২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

হিঙ্গলগঞ্জ কলেজে এম.এস.এম.ই-র অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : হিঙ্গলগঞ্জ কলেজের শিক্ষার্থীও স্থানীয় যুবদের মধ্যে ইন্টার্নশিপ সম্পর্কে সচেতনতা বাড়াতে ২৮ জুন কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ও রাজ্য সরকারের জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে এবং চাঁদপাড়ার নিরমা নিটিং সেন্টারের সহযোগিতায় কলেজের কেরিয়ার কাউন্সেলিং ও জব ওরিয়েন্টেশন সেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল একদিনের সচেতনতামূলক আলোচনা সভা। উত্তর ২৪ পরগনা জেলার প্রান্তিক এই কলেজে ছাত্রছাত্রীরা যাতে নিজেরা পড়াশোনা শেষ করে স্বনির্ভর হতে পারে তার জন্য এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানান কলেজের অধ্যক্ষ ঐ এদিনের আলোচনা সভার সভাপতি ড. শেখ কামাল উদ্দীন। এই আলোচনা সভায় শিক্ষার্থীরা এই প্রকল্পের অধীনে কিভাবে স্বনির্ভর হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন এম.এস.এম.ই-র কলকাতা শাখার ডি.এফ.ও সুদেষ্ণা দাস দেবনাথ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য অর্থের প্রয়োজন আর সেই অর্থ অনুদানসহ ঋণ হিসেবে কিভাবে সংগ্রহ করা যেতে পারে সে ব্যাপারে আলোচনা সভায় আলোকপাত করেন ইউকো ব্যাংকের হিঙ্গলগঞ্জ শাখার ম্যানেজার সোমনাথ ঘোষাল। রাজ্য সরকারের পক্ষে ডি.আই.সি (credit), উত্তর ২৪ পরগনা বিবেকানন্দ দত্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে সেগুলির সুবিধা গ্ৰহণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান। এন.এস.আই.সি হাব ইনচার্জ এদিনের আলোচনায় এস.সি/এস.টি ও মহিলাদের বিভিন্ন প্রকল্প নিয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিন ও সহযোগী অধ্যাপক ড. দেবাংশু ভট্টাচার্য তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের শিল্পোদ্যোগী হতে বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেন কলেজ শিক্ষক সোমা দাসের নেতৃত্বে এন.এস.এসের স্বেচ্ছাসেবকরা। এদিনের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিরমা নিটিং সেন্টারের এম.ডি অভিজিৎ টিকাদার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী, শামীম ভড়, নীলাদ্রিশেখর সিংহ, মহঃ গোলাম মার্তুজা, তাপস দাস, কমলেশ গায়েন, প্রসেনজিৎ সামন্ত, সমরেশ সরদার, বিকাশ দাস প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন মনামী মুখার্জী। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন কিঙ্কর মণ্ডল।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিঙ্গলগঞ্জ কলেজে এম.এস.এম.ই-র অনুষ্ঠান

আপডেট : ২৯ জুন ২০২৪, শনিবার