০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

স্থায়ী নিয়োগ ও বঞ্চনার প্রতিবাদে ‘হাইকোর্ট চলো

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জেলা আদালতগুলিতে স্থায়ী কর্মী নিয়োগ না করে সিভিক ভলান্টিয়ার দিয়ে কাজ চালানো এবং দীর্ঘদিনের অমীমাংসিত একাধিক দাবি নিয়ে আজ সরব হতে চলেছেন রাজ্যের আদালত কর্মচারীরা। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির উদ্যোগে, সোমবার কলকাতায় হাইকোর্ট চলো পদযাত্রা ও গণ-ডেপুটেশন কর্মসূচি। কলকাতা জিপিও (GPO)-র সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে। মিছিলটি ব্যাঙ্কশাল স্ট্রিট সিটি সেশনস কোর্ট, হেয়ার স্ট্রিট এবং স্ট্যান্ড রোড হয়ে কিরণ শঙ্কর রায় রোডের মাধ্যমে সিটি সিভিল কোর্টের প্রধান গেটে গিয়ে পৌঁছাবে।

আদালত কর্মচারীদের পক্ষ থেকে একগুচ্ছ দাবি তোলা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল: জেলা আদালতগুলিতে স্থায়ী কর্মী নিয়োগ না করে বহিরাগতদের দিয়ে কাজ করানোর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। পৃথক পে-কমিশন গঠন, সার্ভিস রুল সংশোধন, ক্যাডার রুল প্রণয়ন এবং ছুটির ক্ষেত্রে থাকা বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আদালত ও নতুন কর্মী পদ অনুমোদনের পাশাপাশি সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকা দ্রুত কার্যকর করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

পদযাত্রা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি ও সমস্যা সংক্রান্ত একটি স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেবেন। সংগঠনের যুগ্ম সম্পাদক বিনয় হালদারের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে চিঠি দেওয়া সত্ত্বেও হাইকোর্ট প্রশাসনের উপযুক্ত পদক্ষেপের অভাবে জেলা আদালতের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা তাঁদের দীর্ঘদিনের উপেক্ষা এবং আদালতের অভ্যন্তরীণ পরিকাঠামোগত ঘাটতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছেন। এই আন্দোলনের জেরে আজ রাজ্যের বিভিন্ন জেলা আদালতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্থায়ী নিয়োগ ও বঞ্চনার প্রতিবাদে ‘হাইকোর্ট চলো

আপডেট : ১৯ মে ২০২৬, মঙ্গলবার