২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

শীলা মা হতে খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

শিলিগুড়ি: ফের খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে । আবার মা হল শীলা । পাঁচ সন্তানের মা হয়েছে এই পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা । গত ১০ তারিখ রাত ৯ টা থেকে ১২ টা ৫০ মিনিট পর্যন্ত একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে ।

সাফারি পার্ক সূত্রের খবর , বিভানের সঙ্গে সখ্যতা হওয়ার পরই শীলা গর্ভবতী হয়েছিল । শাবকরা এখনও মায়ের সঙ্গে থাকায় তাদের লিঙ্গ জানা সম্ভব হয়নি । তবে মা ও তার ৫ শাবক সুস্থ রয়েছে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে ।

বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানিয়েছেন শীলা ফের মা হয়েছে । মা ও পাঁচ সন্তান সুস্থ রয়েছে । সমস্ত কৃতিত্ব সাফারি পার্কের মহিলা ব্রিগেডের । সাফারি পার্কের ডিরেক্টর ডাওয়া সাংমু শেরপা বলেন , গরম বাড়ছিল বলে আমরা চিন্তায় ছিলাম । কিন্তু সুস্থভাবেই বাচ্চা প্রসব করেছে শীলা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শীলা মা হতে খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার