নতুন গতি, মেদিনীপুর: আনন্দপুর চক্রের চরকা আকবরী হাইস্কুল ও আনন্দপুর বয়েজ স্কুলের মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের কে সম্বর্ধনা প্রদান করা হলো আনন্দপুর সিএলআরসি অফিসের পক্ষ থেকে। মঙ্গলবার মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর আনন্দপুর চক্রের এস আই চন্দন খুটিয়ার নির্দেশক্রমে আনন্দপুর বয়েজ স্কুলের গৌরব দত্ত (৬৯৪) এবং চরকা আকবরী হাইস্কুলের তন্ময় রায়(৬৯৩), সানিয়া বিনতা মারিয়া(৬৯১), ওয়াজিদ জমাদার (৬৮৯)এদের হাতে চড়কা গুচ্ছ সম্পদ কেন্দ্রের শিক্ষাবন্ধু ইউসুফ খান কৃতি ছাত্র ছাত্রীদের হাতে ফুলের তোড়া, মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেন। সম্বর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা বেজায় খুশি।
শিক্ষাবন্ধু ইউসুফ খান বলেন, করোনা অতিমারীর কারণে হয়তো পরীক্ষা হয়নি কিন্তু ওদের পূর্বের পরীক্ষার ফলাফল ভালো ছিলো। আগামী দিনে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা আনন্দপুরে
-
নতুন গতি - আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার
- 36
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























