আজিজুর রহমান,গলসি : গলসির সুন্দলপুর গ্রামে ক্রিকেট খেলায় জয়ী বিল্লগ্রাম আকাশ একাদশ। সুন্দলপুর নবজাগরণ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও রানিং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ক্লাব কতৃপক্ষ। এলাকায়১৬ টি দলকে নিয়ে বুধবার বিকেল থেকে ওই খেলার সুচনা করা হয়। এদিন খেলা দেখছে এলাকার হাজার হাজার দর্শক উপস্থিত হন গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন খেলার মাঠে। উদ্বোধনী খেলায় বিল্লগ্রাম আকাশ একাদশ ও আকশা একাদশ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিল্লগ্রাম। আকশা একাদশ প্রথমে ব্যাট করে। তারা নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে। জবাবে বিল্লগ্ৰাম ১৫ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে সমগ্র রান তুলে নেয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বিল্লগ্ৰামের খেলোয়াড় দেবু প্রিয় ঘোষ। তিনি ৪০ বলে ১১৯ রান করেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























