নিজস্ব প্রতিবেদক:- আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দার্জিলিং -র বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বৃন্দ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পাহাড়ের নেতৃত্ব বৃন্দদের সাথে বৈঠক করলেন শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব।তিনি জানান একদিনের জন্য পাহাড়ে আসলাম,কিছু পরামর্শ এবং আলোচনা করলাম শান্তা ছেত্রী এবং বিনয় তামাং দের সাথে।এবারে পাহাড় দখল করবে তৃণমূল কংগ্রেস,এবং আগামীদিনে শিলিগুড়ির মতন উন্নয়ন শুরু হবে পাহাড়েও।গৌতম দেব আরো জানান আমি আবার আসব।পাপিয়া (ঘোষয)আসবে প্রচার করতে।আমি কদিন মালদা এবং অন্যান্য সমতলে প্রচারে যাব।এদিন পাহাড়ে গৌতম দেবকে সম্বর্ধনা দেন পার্বত্য অঞ্চলের তৃণমূল সমর্থকেরা।সাথে ছিলেন শান্তা ছেত্রী এবং বিনয় তামাং সহ অন্যান্য পাহাড়ের তৃণমূল এবং গোর্খা মুক্তি পরিষদের সমর্থকেরা।গৌতম দেবকে খাদা পড়িয়ে সম্বর্ধনা দেন শান্তা ছেত্রী এবং বিনয় তামাংরা।
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
শিলিগুড়ি পৌরসভার জয় করে এবার দার্জিলিং পৌরসভা জয় করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়লেন শিলিগুড়ির ভাবি মেয়র গৌতম দেব
-
নতুন গতি - আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























