২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গঙ্গা ভাঙন পরিদর্শনে সাংসদ খলিলুর রহমান, প্রতিরোধে আশ্বাস

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : সুতি বিধানসভার লক্ষীপুর অঞ্চলের গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে এলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। বৃহস্পতিবার নদী ভাঙনের ভয়াবহতা সরেজমিনে খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙন রোধে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠানোর কথা জানান সাংসদ, পাশাপাশি সংসদ অধিবেশনে এই বিষয়ে জোরালো দাবি তোলার আশ্বাসও দেন তিনি।

সাংসদ বলেন, “গঙ্গা ভাঙন প্রতিদিন ভয়াবহ আকার নিচ্ছে। সাধারণ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ভাঙনের কবলে পড়ে বিপন্ন হয়ে উঠেছে জীবন-জীবিকা। এই সমস্যা দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত পদক্ষেপ ছাড়া রোধ সম্ভব নয়।”

এদিন সাংসদের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, ব্লক ও অঞ্চল নেতৃত্বসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। তারা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বছর বর্ষা নামলেই গঙ্গা তীরবর্তী বহু গ্রামবাসী আতঙ্কে দিন কাটান। প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়ার জোরালো দাবি তুলেছেন তাঁরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গা ভাঙন পরিদর্শনে সাংসদ খলিলুর রহমান, প্রতিরোধে আশ্বাস

আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার