নিজস্ব প্রতিবেদক:- রবিবার রাতে, মুর্শিদাবাদের বহরমপুর সংলগ্ন সৈদাবাদ সবুজ সংঘের মাঠ এলাকায় সকেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে, বহরমপুর পুরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের রাজগঞ্জ মোড়ে একটি তাজা সকেট বোমার বিস্ফোরণ ঘটে। শহরে সকেট বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে সকেট বোমার খোল। যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। বোমা বিস্ফোরণের মুহূর্তের ঘটনা সিসিটিভি ক্যামারায় ধরা পড়েছে।Murshidabadসম্প্রতি, বহরমপুর শহরে ধারাল অস্ত্র দিয়ে ছাত্রী খুন ও তার ক’দিনের মধ্যেই এই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। স্বভাবতই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে আটটা নাগাদ বোমা ফাটার বিকট আওয়াজের শব্দ শুনতে পান এলাকাবাসীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। কী কারণে এই এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। রবিবার রাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই আতঙ্কিত গোটা শহরবাসী। পুলিশের নিরপেক্ষতা দাবি করেছেন শহরবাসী।এক সপ্তাহ আগে, সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজারে সূর্য সেন রোডে, প্রকাশ্যে নিজের প্রেমিকাকে খুন করে সুশান্ত চৌধুরী।সমশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সুতপা ও সুশান্তের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুতপা ওই সম্পর্ক থেকে সরে আসায় ‘প্রতিশোধ’ নিতেই তাঁকে খুন করেছে সুশান্ত। পুলিশ জানিয়েছে, ধৃতকে গ্রেফতারের পর তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগেই মিলেছে ব্লেড আর ছুরি। তাতে রক্তের দাগও রয়েছে। উদ্ধার হয়েছে একটি বন্দুকও। যদিও সেটি খেলনা বন্দুক বলে জানিয়েছে পুলিশ। এই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিস্ফোরণ মুর্শিদাবাদে! স্বাভাবিকভাবেই আতঙ্কে শহরবাসী।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বহরমপুর পুরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের রাজগঞ্জ মোড়ে একটি তাজা সকেট বোমার বিস্ফোরণ
-
নতুন গতি - আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

















