কৌশিক ঘোষ, হরিয়ানা: হরিয়ানার কুরুক্ষেত্রের মাটিতে প্রদ্যুন্ন গৌরজির হাত ধরে অনুষ্ঠিত হলো এক বিরাট ন্যাশানাল গুজরিও ক্যারাটে টুর্নামেন্ট। এই ক্যারাটে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অষ্টেলিয়ান কোচ গ্ল্যান স্টিফেনসন, দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, কৈলাস চন্দ সাইনি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্লান স্টিফেনসন ক্যারাটের উন্নতি সাধনের জন্য ক্যারাটের স্টাইল, স্বাস্থ্য ঠিক রাখা প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।
পশ্চিমবঙ্গ থেকে ক্যারাটে কোচ বাবুসোনা মন্ডলের নেতৃত্বে যোগ দেওয়া চার খুদে খেলোয়াড় সংলাপ ভুইয়া,শুভ গায়েন,অদ্রিস বসাক,প্রকৃতি গায়েন এই ন্যাশানাল ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে ভালো ক্যারাটে প্রদর্শন করে চারটি স্বর্ণপদক বিজয়ী হয়। ভারতের অনেক রাজ্য থেকেও কয়েক শতাধিক প্রতিযোগি এই জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নতুন গতি 




























