নিউজ ডেস্ক: পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে অমলিন করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে লিভারপুল। দুইজনের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে তাদের স্মরণে অ্যানফিল্ডে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ উন্মোচন করেছে ইংলিশ ক্লাবটি।
স্তম্ভটির নাম দেওয়া হয়েছে ‘ফরএভার ২০।’ লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জটা। অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে ‘৯৭ অ্যাভিনিউ’-তে স্থাপন করা হয়েছে এটি। গত বছর দুই ভাইয়ের মৃত্যুর পর সমর্থকরা এই স্থানেই হাজার হাজার ফুল, স্কার্ফ, ব্যানার ও শ্রদ্ধাঞ্জলি রেখে গিয়েছিলেন।
গত বছরের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় এক সঙ্গে প্রাণ হারান ২৮ বছর বয়সী জটা ও তার ভাই সিলভা। তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে বিস্ফোরিত হয়।
নতুন গতি 



















