১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

মাত্র ৫ টাকায় পেট ভ’রে খাওয়ার দিচ্ছে এক স্বেচ্ছাসেবী সংস্থা

নিজস্ব সংবাদদাতা; মালদা: মাত্র ৫ টাকার বিনিময়ে রুটি, দু-রকমের সবজি, মিষ্টি ও আচার খাওয়ালো মালদার একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ দুপুরে রথবাড়ি মোড়ে সংস্থার সদস্যরা বিভিন্ন কাজে মালদায় আসা মানুষজন থেকে শুরু করে রিকশাচালক, টোটো চালক সহ অন্তত ৩০০ জনকে পেট ভ’রে দুপুরের এই খাবার মাত্র ৫ টাকায় বিলি করেন।

সংস্থার পক্ষে সুপ্রিয় দাস বলেন, তারা কিছু বন্ধু মিলে এবছরই এই স্বেচ্ছাসেবী সংগঠনটি চালু করেন। শহর সাফাই করা থেকে শুরু করে লেখাপড়ায় দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর মতো কাজ ইতিমধ্যেই করা হয়েছে। আজ থেকে ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার বিলির কাজ শুরু করা হল। প্রতি মাসে চার সপ্তাহ এই সেবা দেওয়া হবে।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ৫ টাকায় পেট ভ’রে খাওয়ার দিচ্ছে এক স্বেচ্ছাসেবী সংস্থা

আপডেট : ২২ জুন ২০১৯, শনিবার