১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের পালনের মুহূর্তে গাজোল থানায় বোমাতঙ্ক

মালদা: রবিবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের পালনের মুহূর্তে গাজোল থানার ধর্মতলা এলাকায় পরিত্যক্ত দুটি পরিত্যক্তকে ঘিরে বোমাতঙ্কে ছড়ালো। এদিন ধর্মতলা মোড়ের কাছে একটি কাঠের গোডাউনের পিছনে জঙ্গলের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় দুটি পার্সেল ব্যাগ। আর সেই ব্যাগকে ঘিরে শুরু হয় বোমাতঙ্ক। মুহূর্তের মধ্যেই কৌতুহলী মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোমা থাকার আশঙ্কা রয়েছে ওই দুটি ব্যাগে। বোমাতঙ্কে খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। এরপরে মালদা থেকে ঘটনাস্থলে ছুটে যায় বোম স্কোয়াড বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দুটি পার্সেল ব্যাগ সকাল থেকে পড়ে থাকতে দেখা গিয়েছে । আমাদের আশঙ্কা সেখানে বোমা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে পুলিশ প্রাথমিক তদন্ত করল সন্দেহজনক তেমন কিছু উদ্ধার হয় নি বলে জানিয়েছে।
গাজোল থানার পুলিশের প্রাথমিক অনুমান, চোরের দল হয়তো দুটি ব্যাগে চুরির সামগ্রী বোঝাই করে ওই পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রেখেছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের পালনের মুহূর্তে গাজোল থানায় বোমাতঙ্ক

আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার