নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার: ফলতা বিধানসভার জন্য নমিনেশান জমা দেওয়ার শেষ দিন ১৯ তারিখ, তবুও ফলতা বিধানসভার জন্য প্রার্থীর নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি। আর যা নিয়ে উচ্ছসিত তৃণমূল নেতৃত্বরা। আজ ফলতা বিধানসভার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর নস্করের নমিনেশান ডায়মন্ড হারবার এসডিও অফিসে জমা দিতে এসে ফলতা বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান জানান আমরা খেলতে চাই, কোনোমতেই ওয়াকওভার হলে ভালো লাগেনা, তাই আমরা চাচ্ছি মাঠে খেলা হোক। তিনি আরও জানান যে ফলতা কেন্দ্রে প্রধানমন্ত্রী নিজে দাঁড়ালে একটু ভালো হত, ফলতা বিধানসভার জন্য তিনি নিজেকে টিমমেকার বলে দাবিও করেন বলে খবর। অপরদিকে নমিনেশান জমা দেওয়ার পর ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর নস্কর বলেন জিতবো তো আমি নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
কিংমেকার নই আমি টিম মেকার ফলতার প্রার্থীকে নিয়ে নমিনেশান জমা দিতে এসে বললেন জাহাঙ্গীর খান
-
নতুন গতি - আপডেট : ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder















