মসজিদে ঢুকে হনুমান চালিশা পাঠ। ধর্মীয় উত্তজনা চরমে
নতুন গতি নিউজ ডেস্ক : ফের ধর্মীয় উত্তেজনা ছড়ালো উত্তরপ্রদেশে। মথুরায় ইদগাতে হনুমান চালিশা পাঠ করার অভিযোগ। চার জনকে আটক করেছে পুলিস। অভিযুক্ত চার যুবকের নাম সৌরভ লাম্বারদর, কানহা, রাঘব এবং কৃষ্ণ ঠাকুর। মথুরার মসজিদে ঢুকে হনুমান চালিশা পাঠ করার অভিযোগে আটক করা হয়।
জানা গিয়েছে, নন্দ বাবা মন্দিরে খোদাই খিদমতগার সংগঠনের ফয়জল খানের নমাজ পড়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পরই পাল্টা এই কাজ করেছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।
মথুরার পুলিস সুপার শিরীশ চন্দ্র জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মারফত জানা যায়, কয়েক জন যুবক গোবর্ধন এলাকায় ইদগাতে ঢুকে হনুমান চালিশা পাঠ করেছে। কিন্তু তাঁদের দাবি, শান্তি সম্প্রীতি বজায় রাখতেই এই কাজ করেছে তাঁরা।
নতুন গতি 





























