১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

একুশে উদ্যানে আন্তর্জাতিক ভাষা দিবস পালন

  • নতুন গতি
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • 15

সেখ সামসুদ্দিন,২১ ফেব্রুয়ারি : মেমারি পৌরসভা ও মেমারি মিলন সংঘ শহর গ্রন্থাগারের যৌথ উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডে একুশে উদ্যানে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। ভাষা শহীদ স্মারকে মাল্যদান করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, গ্রন্থাগারিক সঞ্জয় দাস এবং উপস্থিত অতিথিবৃন্দ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্যিক সুভাষ মল্লিক, কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, শিক্ষক জানকীবাবু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অবসরপ্রাপ্ত শিক্ষক স্বদেশ মজুমদারের প্রস্তাবে সাড়া দিয়ে চেয়ারম্যান জানান আগামী বছর থেকে ভাষা দিবসের অনুষ্ঠান উদ্যানের ভিতর করা হবে। এদিনে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর সেখ ইউসুফ, কাউন্সিলর বাপি ব্যানার্জী, সাংস্কৃতিক কমিটির সদস্য সমরেন্দ্রনাথ দাসগুপ্ত, সৌম্যকান্তি সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্য্য।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

একুশে উদ্যানে আন্তর্জাতিক ভাষা দিবস পালন

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার