২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

ঈদুল আযহা উপলক্ষ্যে প্রশাসনিক সভা

আর এ মণ্ডল-(ইন্দাস) : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইমামদের নিয়ে অন্যান্য বছরের ন্যায় এবছরও আসন্ন “ঈদুল আযহা” এর নামাজ ও কুরবানী বিষয়ের উপর একটি শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্য পূর্ণ আলোচনা সভা ১৩ জুন ২০২৪-এ অনুষ্ঠিত হলো। ইন্দাস থানার উদ্যোগে এবং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ইন্দাস পঞ্চায়েত সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামুখী সার্কেলের সি আই শীষ কুমার মহাশয়, ব্লক প্রশাসনের প্রতিনিধি এফ ই ও পার্থ সারথি, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, কর্মাধ্যক্ষ মোল্লা নাসের আলি এবং উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ইন্দাস থানার ও সি সোমনাথ পাল। ইমাম পরিষদের ব্লক কমিটির সম্পাদক কাজী সাহাবুদ্দিন, কাজী আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন ব্লকের বিভিন্ন মসজিদের ইমামগণ।
“ঈদুল আযহা”-র গুরুত্ব ও মাহাত্ম্য বিষয়ক এবং কোরবানীর ইতিহাস ঐতিহ্য বিষয়ের উপর আলোকপাত করেন কাজী সাহাবুদ্দিন ও কাজী আজিজুল ইসলাম। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ সহ অবস্থান গড়ে তোলার জন্য সুন্দর বিশ্লেষণ মূলক বক্তব্য রাখেন। যে কোন ধরনের সমস্যার সমাধান কল্পে প্রশাসন যে সবার কল্যাণার্থে পাশে আছে, সে কথাও জানানো হয়। সি আই সাহেব আলোচনা সভার আয়োজক এবং উপস্থিত ইমাম সাহেবদের উৎসাহ উদ্দীপনা দেখে ভূয়সী প্রশংসাও করেন। সবার প্রতি শান্তি, কল্যাণ মঙ্গল কামনার মাধ্যমে ও সি সোমনাথ বাবু সভার সমাপ্তি ঘোষণা করেন।
ছবি–

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঈদুল আযহা উপলক্ষ্যে প্রশাসনিক সভা

আপডেট : ১৪ জুন ২০২৪, শুক্রবার