নতুন গতি, দক্ষিণ ২৪ পরগনাঃ বুধবার ধুমধাম করে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করে সোনারপুর থানা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি পদযাত্রার অনুষ্ঠিত হয় সোনারপুর থানার উদ্যোগে, যার নেতৃত্ব দেন সোনারপুর থানার আইসি অসিত বরণ কুইলা। কিন্তু পরবর্তীকালে জানা যায় তিনি নিজে ঐদিন মদ্যপ অবস্থায় ছিলেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার রসিদ মুনির খান, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু , সোনারপুর থানার আইসি অসিত বরণ কুইলা ও আরও অনেকে। এছারাও বেশ কয়েকটি এনজিও, স্কুলের ছাত্র ছাত্রি, শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সোনারপুর বাসীরা। কর্তব্যে অবহেলার কারণ দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে সাসপেন্ড করলো বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান।
পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্ত হয়েছে বলে অনুমান জেলা পুলিশের। আর সেই ভাব মূর্তি পুনরুদ্ধার করতেই এই কড়া পদক্ষেপ। আর আজ থেকেই সোনারপুর থানার অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন সি আই ভাঙর সৌগত রায় মহাশয়।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মদ্যপ সোনারপুর থানার আইসি, হলেন সাসপেন্ড
-
নতুন গতি - আপডেট : ২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














