২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার বসাক মহাশয়কে সংবর্ধনা প্রদান

রাসনাউল আলম,বুনিয়াদপুর : সারা জীবন শিক্ষকতায় যিনি ছাত্র দের কাছে আদর্শ হয়ে থেকেছেন, জনসেবায় যিনি মানুষের কাছে আদর্শ থেকেছেন, সংগঠক হিসেবে যিনি জনপ্রতিনিধিদের কাছে মডেল হয়ে থেকেছেন। সংগঠন কি ঢেলে সাজাতে রাজ্য তৃণমূল নেতৃত্ব যখন বিশেষভাবে সচেষ্ট, সেসময় দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে উজ্জ্বল কুমার বসাক মহাশয় কে। একদিকে সংগঠক অপরদিকে দক্ষ প্রশাসককে জেলা তৃণমূল কংগ্রেস সংগঠনের দায়িত্ব দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার বইছে ।

দীর্ঘ ১৫ বছর শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে, বর্তমান সময়ে এবার তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন তিনি। অপরদিকে নিখিল কুমার রায় তিনি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ।

আজ দক্ষিণ দিনাজপুরের গোপালগঞ্জে ঘরোয়া অনুষ্ঠানে কোভিড স্বাস্থ্যবিধি মেনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় । তাতে কুশমন্ডি ব্লক এবং দক্ষিণ দিনাজপুর এর অন্যান্য ব্লক থেকে বিভিন্ন শিক্ষকসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । জেলা মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বহু শিক্ষক নেতৃত্ব ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । জেলার শিক্ষার ধারা বজায় রাখতে ,ছাত্র ছাত্রী অধিকারকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে শিক্ষা কে বাঁচানোর অঙ্গীকার নিয়ে আজকের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার বসাক মহাশয়কে সংবর্ধনা প্রদান

আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার