২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

দিদিকে বলো জনসংযোগ যাত্রায় বর্ধমান তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা : জনসংযোগের নতুন বার্তা নিয়ে হাজির বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেত্রীর নিদান নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কর্মী বাহিনী। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এবার এলাকা ধরে ধরে এই প্রচার কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দিতে এগিয়ে এল। বর্ধমানের বোরহাট এলাকায় এমন এক জনসংযোগ যাত্রার উদ্যোগ নেয় তৃণমূল নেতৃত্ব। যাত্রার পুরোভাগে ছিলেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী প্রমুখ ।পথ চলতি মানুষকে দলের তরফে দিদিকে বলো কার্ড তুলে দেওয়া হয়। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন যে, নেত্রীর স্বচ্ছতা ও জনপ্রিয়তা সম্বল করে তারা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এবং মানুষের কাছ থেকে খুবই ভালোবাসা পাচ্ছেন। জনসংযোগ যাত্রায় মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিদিকে বলো জনসংযোগ যাত্রায় বর্ধমান তৃণমূল কংগ্রেস

আপডেট : ৬ অগাস্ট ২০১৯, মঙ্গলবার