১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

দিদিকে বলো এবার বর্ধমানে

সংবাদদাতা: জনসংযোগে দলনেত্রীর নিদান ছড়িয়ে পড়ছে গ্রামে-গঞ্জে। একুশের নির্বাচনী যুদ্ধে দিদি কে বলো কর্মসূচি হতে চলেছে প্রধান কৌশল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ সম্পর্কে এবার প্রচারাভিযানে সামিল হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। টি শার্টে ফোন নম্বর ও ওয়েবসাইট আই ডি দেওয়া এই প্রচার কর্মসূচির আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী ।তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানান, আগামী দিনে তাঁরা এই কর্মসূচিকে সামনে রেখে আরও নিবিড় জনসংযোগ গড়ে তোলার চেষ্টা করবেন। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় কর্মী – সমর্থক উপস্থিত ছিলেন।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিদিকে বলো এবার বর্ধমানে

আপডেট : ২ অগাস্ট ২০১৯, শুক্রবার